রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী•শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর •গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী •জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি •বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ•
দল ছেড়ে যাওয়ারা বেইমান : মমতা
By Reporter Sabyasachi July 04, 2026
Share:
তৃণমূলের রাজ্য সভাপতি পদ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য ইস্তফা দেওয়ায় দলের রাজ্য সভাপতির দায়িত্ব নিজের কাঁধে নিলেন মমতা। শনিবার ফেসবুক লাইভে তিনি বলেন, "আমি তৃণমূলের সর্বভারতীয় চেয়ারম্যান, পাশাপাশি দলের রাজ্য সভাপতি"। এছাড়া সংগঠন চালানোর সুবিধার্থে দুই সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করলেন তিনি। কামারহাটির বিধায়ক মদন মিত্র ও বেলেঘাটার কুণাল ঘোষ হলেন রাজ্য তৃণমূলের নতুন সাধারণ সম্পাদক বলে মমতা জানান। তিনি বলেন, বাকি যারা কমিটিতে আছেন তারা থাকবেন এবং দলের অন্যান্য কমিটি যেগুলি করে দেওয়া হয়েছে সেগুলি অপরবর্তিত থাকবে।
ফেসবুক লাইভে তিনি মমতাকে ছেড়ে যাওয়া দলের বিধায়ক ও সংসদদের উদ্দেশ্যে বলেন, দুটো মাস অপেক্ষা করতে পারলেন না? আপনারা বেইমান দলের টিকিটে জিতলেন অথচ এখন বিদ্রোহ করছেন!
এছাড়া রাজ্যের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।