Mon, Jul 20, 2026
 Network
Breaking News
রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ

রাজ্যের ২০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠকে রাজ্যপাল

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 09, 2026
রাজ্যের ২০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠকে রাজ্যপাল
রাজ্যের উচ্চ শিক্ষাব্যবস্থার পরিকাঠামো ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে এক নজিরবিহীন বৈঠকের ডাক দিলেন রাজ্যপাল আর. এন. রবি। উত্তরবঙ্গে ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারদের নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। বৈঠক যোগ দিতে ইতিমধ্যেই বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছেছেন রাজ্যপাল।
রাজ্যপাল সূত্রে খবর, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনেই এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিকাঠামো, বর্তমান শিক্ষাব্যবস্থার মান, বিভিন্ন প্রশাসনিক ও অ্যাকাডেমিক সমস্যা এবং তার স্থায়ী সমাধান কীভাবে সম্ভব— এই সমস্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপাচার্যদের সঙ্গে মুখোমুখি আলোচনা করবেন তিনি।

এই বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্ক ও গুঞ্জন তৈরি হয়েছে শিক্ষা মহলে। বৈঠকটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হলেও, খোদ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধিকেই এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি বলে সুত্রের খবর।