বিজেপি বিধায়কের কার্যালয় উদ্বোধন পিংলায়, উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী ও রাজ্যের সেচ মন্ত্রী অরূপ দাস•পিংলার বড়িশা বিদ্যালয়ে বিজেপি কর্মীদের নিয়ে শুরু হল দীনদয়াল উপাধ্যায় মহাভিযান কর্মসূচী •বাঁকুড়ার চকবাজার পরিদর্শনে বিধায়ক নীলাদ্রি শেখর দানা, উন্নয়ন ও দখলমুক্ত ফুটপাত গড়ার বার্তা•পুলিশের জালে ৩০ লক্ষ টাকার জাল লটারি, গ্রেপ্তার ১•বাবার বকুনির পর যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ•
পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে ভারতের প্রবেশের মুখে ১৯ লক্ষ টাকার অবৈধ সোনা সহ গ্রেপ্তার বাংলাদেশী
By Reporter Sabyasachi July 18, 2026
Share:
উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে ভারতের প্রবেশ করছিল রিয়াজুল হক চৌধুরী নামে এক বাংলাদেশী বাসিন্দা । ভারতের প্রবেশের মুখে তাকে দেখে সন্দেহ হয় বিএসএফ জওয়ানদের তাকে তল্লাশি চালিয়ে তার শরীরের বিভিন্ন অংশ থেকে ও তার ট্রলি ব্যাগের মধ্য থেকে ১৪৯ গ্রাম সোনা উদ্ধার হয় । উদ্ধার হওয়ার সোনার আনুমানিক বাজার মূল্য ১৯ লক্ষ টাকা । উদ্ধার হওয়া সোনার কোন বৈধ নথি দেখাতে পারেননি রিয়াজুল হক চৌধুরী । পরবর্তীতে তাকে বিএসএফের তরফ থেকে পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতকে ১০ দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে আজ বনগাঁ মহাকুমা আদালতে পাঠিয়েছে পেট্রাপোল থানার পুলিশ।