বিজেপি বিধায়কের কার্যালয় উদ্বোধন পিংলায়, উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী ও রাজ্যের সেচ মন্ত্রী অরূপ দাস•পিংলার বড়িশা বিদ্যালয়ে বিজেপি কর্মীদের নিয়ে শুরু হল দীনদয়াল উপাধ্যায় মহাভিযান কর্মসূচী •বাঁকুড়ার চকবাজার পরিদর্শনে বিধায়ক নীলাদ্রি শেখর দানা, উন্নয়ন ও দখলমুক্ত ফুটপাত গড়ার বার্তা•পুলিশের জালে ৩০ লক্ষ টাকার জাল লটারি, গ্রেপ্তার ১•বাবার বকুনির পর যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ•
রহস্যজনক ভাবে নিখোঁজ হাওড়ার প্রতিভাবান রাইফেল শ্যুটার
By Reporter Sabyasachi July 17, 2026
Share:
রহস্যজনক ভাবে নিখোঁজ হাওড়ার প্রতিভাবান রাইফেল শ্যুটার।নাম দময়ন্তী সেন।বয়স ১৫ বছর।মধ্য হাওড়ার ৩০/২ উমাচরন ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তীগতকাল সকালে দোকানে কেনাকাটা করতে বেড়িয়েছিলো সে।তারপর আর বাড়ি ফেরেনি।অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে তাকে শেষ দেখা যায়।দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন জানান তার মেয়ে জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পেয়েছে।ভালো সাফল্য পেয়েছে। প্রতিদিন সকালে তার মেয়ের অনুশীলন থাকে। গতরাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলো।মেয়ের মোবাইল তার কাছে ছিলো।কোনো ঝামেলা অশান্তি হয়নি।কিন্তু তারপরেও কি এমন হলো বোঝা যাচ্ছেনা।উদ্বিগ্ন গোটা পরিবার ও সতীর্থরা।ইতিমধ্যে হাওড়া থানায় নিখোঁজ ডায়েরী হয়েছে।সমাজ মাধ্যমে তার নিখোঁজের খবর দিয়েছেন পরিবারের লোকজন।পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে।