Mon, Jul 20, 2026
 Network
Breaking News
রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ

নোটিশ পেয়ে সবং থানায় টানা ৩ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরালেন প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 09, 2026
নোটিশ পেয়ে সবং থানায় টানা ৩ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরালেন প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া
নোটিস পেয়ে বৃহস্পতিবার সবং থানার হাজির হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। সূত্রের খবর, থানায় প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। যদিও থানা থেকে বেরিয়ে কোনও মন্তব্য করেননি মানসবাবু। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মন্ত্রী থাকার সময়ে সেচ দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা নিয়েছিলেন তিনি।

আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার বেলা প্রায় সাড়ে ১১টা নাগাদ তিনি থানায় পৌঁছান। সেখানে টানা প্রায় তিন ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেচ দফতরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকা নেওয়া হয়েছিল বলে সবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের স্বার্থে প্রাক্তন মন্ত্রীকে একাধিক বার নোটিস পাঠানো হয়। তিনি প্রথম দু’বার থানায় হাজির হননি বলে পুলিশ সূত্রে খবর।