Mon, Jul 20, 2026
 Network
Breaking News
রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ

মেদিনীপুর মেডিকেলে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, রিপোর্ট চাইল স্বাস্থ্য দপ্তর

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 09, 2026
মেদিনীপুর মেডিকেলে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, রিপোর্ট চাইল স্বাস্থ্য দপ্তর
মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক মুমূর্ষু রোগীকে মেয়াদোত্তীর্ণ (Expired) স্যালাইন দেওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে রিপোর্ট তলব করা হয়েছে।

জানা যায় মেদিনীপুর শহরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা, ৫৭ বছর বয়সী মানসী দে গত ৫ই জুলাই হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। গত বুধবার বিকেলে তাঁকে একটি স্যালাইন দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রোগীর পরিবারের সদস্যরা লক্ষ্য করেন যে, স্যালাইনটির মেয়াদের তারিখ পার হয়ে গেছে। তড়িঘড়ি কর্তব্যরত নার্সদের বিষয়টি জানানো হলে স্যালাইনটি খুলে নেওয়া হয় এবং রোগীকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (CCU) স্থানান্তরিত করা হয়।

হাসপাতালের সুপার ইন্দ্রনীল সেন জানিয়েছেন, বর্তমানে ওই রোগী স্থিতিশীল রয়েছেন। ঘটনার পর রোগীর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। খবরটি প্রকাশ্যে আসতেই স্বাস্থ্য দপ্তর থেকে আজই দুই সদস্যের একটি প্রতিনিধি দল হাসপাতালে তদন্তে আসেন। হাসপাতালের স্টোর থেকে কীভাবে এবং কার গাফিলতিতে ওয়ার্ডে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পৌঁছাল, তা খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।