Mon, Jul 20, 2026
 Network
Breaking News
রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ

মন্ত্রী হয়েও বদলায়নি অভ্যাস! সাতসকালে থলে হাতে বাজারে দুধকুমার মণ্ডল

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 10, 2026
মন্ত্রী হয়েও বদলায়নি অভ্যাস! সাতসকালে থলে হাতে বাজারে দুধকুমার মণ্ডল
একসময় গ্রামের মাঠে নেমে চাষবাস করতেন। কৃষকের ঘরে জন্ম নিয়ে সাধারণ মানুষের মতো সংগ্রাম করেছেন। বড় হয়ে ওঠা সেভাবেই। সেই কৃষক পরিবারের সন্তান দুধকুমার মণ্ডলই আজ রাজ্যের কৃষিমন্ত্রী। এতকিছুর পরও সামান্য বদলাননি তিনি। বৃহস্পতিবার নিজে হাতে বাজার করলেন বাড়ির জন্য

বাজারের থলে নিয়ে বেরিয়ে পড়েন সকাল সকাল। সবজি বেছে, দেখে তবে কিনলেন।

বীরভূমের বর্ষীয়ান বিজেপি নেতা। রাজ্যে যখন গেরুয়া শিবিরের একটিও সিট নেই, তখন এই দুধকুমার মণ্ডলরা সংগ্রাম চালিয়ে গেছেন। বলা যেতে পারে, তাঁদের কাঁধে ভর করেই আজ বিজেপি ক্ষমতায়। আর তাঁকেও দেওয়া হয়েছে যোগ্য সম্মান। রাজ্যের মন্ত্রিসভায় কৃষি দফতরের দায়িত্ব পেয়েছেন। কৃষকের ছেলে হিসেবে এ তাঁর পরম প্রাপ্তি।

দায়িত্ব নিয়েই রাজ্যের কৃষি দফতরে বড়সড় প্রশাসনিক ও নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। নবান্নে ঢুকেই নিজের দায়িত্বভার গ্রহণ করার পর দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন। রাজ্য সরকারের কৃষি নীতির অভিমুখ কোন দিকে হতে চলেছে, তার একটা স্পষ্ট রূপরেখা তৈরি করে দেন।

দায়িত্ব নিয়ে রাজ্যের পূর্বতন 'কৃষক বন্ধু' এবং 'শস্য বিমা' প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন শুরুতে। জানান, এই প্রকল্পগুলির সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে বড় ধরনের গলদ রয়েছে। তুলনা করেন লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের সঙ্গে। গোটা প্রক্রিয়াটি তাই ঝাড়াই বাছাই করতে চান। সবমিলিয়ে কৃষি দফতরকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে তাঁর।

কৃষক হিসেবে যে যে সমস্যার সম্মুখীন তাঁকে হতে হয়েছে, তার নিশ্চয়ই সমাধান বের করবেন দ্রুত। এনিয়ে যদিও বিস্তারিত কিছু জানাননি নিজে।

এদিকে গতকাল, বুধবার তাঁর সঙ্গে দেখা করতে নবান্নে যান প্রাক্তন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কথা হয় দু'জনের। কাজ সংক্রান্ত কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। তবে, নবান্ন থেকে বেরিয়ে দুধকুমার মণ্ডলের ভূয়সী প্রশংসা করেন প্রাক্তন মন্ত্রী। মানুষ হিসেবে মন্ত্রী কেমন তা জানা যায় শোভনদেবের কথায়।

আর মন্ত্রী হয়েও এভাবে মাটির কাছাকাছি থাকা, সাধারণ মানুষের মতো জীবনযাপনও তারই প্রমাণ দেয়।