রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী•শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর •গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী •জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি •বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ•
মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে তৎপর স্বাস্থ্য ভবন, শোকজ করা হলো ৫ জনকে
By Reporter Sabyasachi July 11, 2026
Share:
মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সাম্প্রতিক ‘স্যালাইন কাণ্ডে’ আরও কঠোর অবস্থান নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। ঘটনার তদন্তে গঠিত বিশেষ কমিটির পরিদর্শনের পরপরই হাসপাতালের পাঁচজন আধিকারিক ও কর্মীকে শোকজ করল স্বাস্থ্য ভবন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, যাদের শোকজ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন: একজন সিস্টার ইনচার্জ, একজন স্টাফ নার্স, অ্যাডিশনাল মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট (AMS), অ্যাসিস্ট্যান্ট হাসপাতাল সুপারিন্টেন্ডেন্ট, স্টোর ইনচার্জ।
সূত্রের খবর, স্যালাইন বিতর্কের জেরে ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটি প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে। হাসপাতালের সেন্ট্রাল স্টোর থেকে শুরু করে ওয়ার্ডে রোগীদের শরীরে স্যালাইন পুশ করা পর্যন্ত যে সম্পূর্ণ ‘ডিস্ট্রিবিউশন চেইন’ বা সরবরাহ ব্যবস্থা রয়েছে, তার সঙ্গে যুক্ত দায়িত্বপ্রাপ্তদের অবহেলার কারণেই এই পদক্ষেপ বলে জানা যায়।
তদন্তকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শোকজ পাওয়া পাঁচজনের উত্তর খতিয়ে দেখার পরেই স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই ঘটনার একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে। স্বাস্থ্য দপ্তর সূত্রের ইঙ্গিত, চূড়ান্ত রিপোর্ট হাতে আসার পর দোষীদের বিরুদ্ধে আরও বড় এবং দৃষ্টান্তমূলক আইনি বা বিভাগীয় পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার।
এই ঘটনার জল কতদূর গড়ায় এবং তদন্তের ভিত্তিতে শেষ পর্যন্ত কাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, এখন সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।