Mon, Jul 20, 2026
 Network
Breaking News
রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ

আন্তর্জাতিক মহাকাশ শিক্ষা কর্মশালায় সুযোগ মহিষাদলের মধুমিতার, পাশে থাকার আশ্বাস দিয়ে সংবর্ধনা বিধায়কের

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 11, 2026
আন্তর্জাতিক মহাকাশ শিক্ষা কর্মশালায় সুযোগ মহিষাদলের মধুমিতার, পাশে থাকার আশ্বাস দিয়ে সংবর্ধনা বিধায়কের
রাজ্য তথা দেশের গর্ব মেদিনীপুরের মেয়ে মধুমিতা জানা। আন্তর্জাতিক মহাকাশ শিক্ষা কর্মশালায় (International Space Education Workshop) যোগ দেওয়ার বিরল সুযোগ পেয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের এই স্কুল ছাত্রী। এই গৌরবময় কৃতিত্বের জন্য তাকে সংবর্ধনা জানালেন মহিষাদলের স্থানীয় বিধায়ক। একই সঙ্গে মেধাবী এই ছাত্রীর আগামী দিনের পথচলায় সব রকমভাবে পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
আগামী দিনে উত্তরপ্রদেশের নয়ডায় বসতে চলেছে এই আন্তর্জাতিক মহাকাশ শিক্ষা কর্মশালার আসর। মহাকাশ বিজ্ঞান ও গবেষণার এই বিশেষ পাঠশালায় যোগ দিতে আসছে বিশ্বের ১০৮টি দেশের ছাত্রীরা। সারা ভারত থেকে ১৪ থেকে ১৮ বছর বয়সী মাত্র ২১ জন স্কুল ছাত্রীকে এই কর্মশালার জন্য নির্বাচিত করা হয়েছে। আর সবচেয়ে গর্বের বিষয় হলো, এই ২১ জনের মধ্যে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে একমাত্র ‘বঙ্গতনয়া’ হিসেবে সুযোগ পেয়েছে মহিষাদলের মধুমিতা।
স্বভাবতই মধুমিতার এই সাফল্যে খুশির হাওয়া এলাকায়। বিশ্বমঞ্চে মহাকাশ গবেষণার পাঠ নিতে যাওয়ার আগে তাকে শুভেচ্ছা জানাতে ভুললেন না জনপ্রতিনিধিরা। বিধায়ক মধুমিতার বাড়ি গিয়ে তাকে উত্তরীয় ও স্মারক দিয়ে সংবর্ধিত করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বিধায়ক জানান, "মধুমিতা শুধু মহিষাদল বা পূর্ব মেদিনীপুর নয়, গোটা পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করেছে। বিশ্বের দরবারে ও নিজের মেধার পরিচয় দিক। ওর এই সাফল্যে আমরা গর্বিত। পড়াশোনা বা গবেষণার ক্ষেত্রে ওর যে কোনো প্রয়োজনে আমরা সবসময় পাশে আছি।"
বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিভাদের মাঝে ভারতের হয়ে এবং বাংলার একমাত্র প্রতিনিধি হিসেবে মহাকাশ বিজ্ঞানের এই আঙিনায় যোগ দিতে যাওয়ার জন্য এখন জোরকদমে প্রস্তুতি নিচ্ছে মধুমিতা।