রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী•শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর •গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী •জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি •বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ•
কয়েক মাসে ১ লক্ষ চাকরি! বেকারত্ব ঘোচাতে মুখ্যমন্ত্রীর নয়া চমক
By Reporter Sabyasachi July 12, 2026
Share:
ডানকুনিতে লাক্স কোজি কারখানার সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের বেকারত্ব দূর করতে ত্রিস্তরীয় কর্মসংস্থানের রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যে মেধার ভিত্তিতে ১ লক্ষ সরকারি পদে নিয়োগ সম্পন্ন হবে। এছাড়া সরকারি কাজে স্বচ্ছতা বজায় রেখে দুর্নীতিমুক্ত বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ও আত্মকর্মসংস্থানের ওপরও জোর দিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, বেসরকারি শিল্পকারখানায় কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি ব্যবসায়ীদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হবে, যার গ্যারান্টার হিসেবে পাশে থাকবে রাজ্য সরকার। এছাড়া ১০০ কোটির ওপর বিনিয়োগের ক্ষেত্রে সিঙ্গেল উইন্ডো পদ্ধতিতে দ্রুত ছাড়পত্র প্রদানের কথাও জানিয়েছেন তিনি।