Mon, Jul 20, 2026
 Network
Breaking News
রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ

বাংলায় আবার বিনিয়োগ - আসছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 17, 2026
বাংলায় আবার বিনিয়োগ - আসছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট
ভোটের আগেই বিজেপি বলেছিল বাংলায় শিল্পের বন্ধ্যাত্ব কাটাতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে। সেই লক্ষ্য স্থির করে সরকার এগিয়ে চলেছে। পালাবদলের পর বাংলায় পরপর বিনিয়োগের বার্তা। সম্প্রতি লাক্স কোজি-র একটি কারখানার শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এবার নবান্নে ফের এক সংস্থার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। ই কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart)-এর সিইও-র সঙ্গে বৈঠক সারলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়া পেজে ছবি প্রকাশ করে সেই খবর জানানো হয়েছে।

কোনো বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে কি না, তা অবশ্য স্পষ্ট নয়। রাজ্যে শিল্প আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এবার সেই প্রতিশ্রুতি পূরণের পালা। ডানকুনিতে লাক্স কোজ়ির নতুন প্ল্যান্টের শিলান্যাস হয়েছে ইতিমধ্যেই। এছাড়া ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ করছে শ্যাম স্টিল। বিনিয়োগ করছে আমুল। এদিকে, পরপর সঞ্জীব গোয়েঙ্কা, করণ আদানিদের সঙ্গে বৈঠকও সেরেছেন শুভেন্দু অধিকারী। সমুদ্র বন্দর তৈরির কাজও এগিয়েছে অনেকটাই।