Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

হাবড়ায় মহিলা সিভিক ভলেন্টিয়ারকে ধ*র্ষ*ণের অভিযোগে গ্রেফতার পুরুষ সিভিক ভলেন্টিয়ার।

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 29, 2026
হাবড়ায় মহিলা সিভিক ভলেন্টিয়ারকে ধ*র্ষ*ণের অভিযোগে গ্রেফতার পুরুষ সিভিক ভলেন্টিয়ার।
হাবড়ায় মহিলা সিভিক ভলেন্টিয়ারকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুরুষ সিভিক ভলেন্টিয়ার।

জানা যায়, উত্তর ২৪ পরগনার হাবড়ায় এক মহিলা সিভিক ভলেন্টিয়ারকে ধর্ষণের অভিযোগে ওই পুরুষ সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে হাবড়া থানা সহ গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বুধবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অমিত ভদ্র। অভিযোগ, হাবড়া থানায় কর্তব্যরত এক মহিলা সিভিক ভলেন্টিয়ার পোশাক পরিবর্তন করার সময় গোপনে তাঁর ছবি তুলে রাখেন অভিযুক্ত। পরে সেই ছবি দেখিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে। অভিযোগকারী দাবি করেছেন, ওই ছবিকে হাতিয়ার করে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয় এবং বিষয়টি কাউকে জানালে ভয়ঙ্কর পরিণতির হুমকিও দেওয়া হয়। নির্যাতিতা লিখিত অভিযোগ দায়ের করার পর তদন্ত শুরু করে হাবড়া থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে অভিযুক্ত অমিত ভদ্রকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগের পাশাপাশি ভয় দেখানো, হুমকি দেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত অমিত ভদ্রকে এর আগেই সিভিক ভলেন্টিয়ারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ দায়ের হলে পুলিশ গ্রেফতার করে আদালতে পেশ করে।