Wed, May 20, 2026
 Network
Breaking News
অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা

ফেরী ধাক্কায় পদ্মা নদীতে বাস, মৃত ২৩

Reporter Sabyasachi By Reporter Sabyasachi March 26, 2026
ফেরী ধাক্কায় পদ্মা নদীতে বাস, মৃত ২৩

বাংলাদেশে পদ্মা নদীতে বুধবার বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরি ঘাটের তিন নম্বর ঘাটে দাঁড়ানোর সময় একটি বিশাল ফেরি ধাক্কা মারে পন্টুনে। ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসে তখন প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নদী থেকে বাস তুলতে ছয় ঘণ্টারও বেশি সময় লেগেছে। এ পর্যন্ত ২৩ জন যাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে, তবু এখনও অনেক যাত্রী নিখোঁজ। বৃষ্টির কারণে উদ্ধারকাজে বারবার ব্যাঘাত ঘটেছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বাসটি কীভাবে ফেরির ধাক্কায় নদীতে পড়ে যায় এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। দুর্ঘটনার কারণে এলাকায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং নিখোঁজ যাত্রীদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।