Wed, May 20, 2026
 Network
Breaking News
অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা

পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি

Reporter Sabyasachi By Reporter Sabyasachi May 19, 2026
পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি
সন্দীপ দাস, কাকদ্বীপ:
বদলে গেল কাকদ্বীপ শহরের রাস্তার চেনা ছবি। এখন ১১৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করা অধিকাংশ মোটরসাইকেল চালকের মাথাতেই দেখা যাচ্ছে হেলমেট। আর সেই সচেতনতার পুরস্কার হিসেবেই পুলিশের পক্ষ থেকে চালকদের হাতে তুলে দেওয়া হচ্ছে চকলেট ও মিষ্টি। রবিবার এমনই ব্যতিক্রমী উদ্যোগের ছবি ধরা পড়ল কাকদ্বীপ শহরের বিভিন্ন এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যেসব বাইক চালক হেলমেট ছাড়া রাস্তায় বের হচ্ছেন, তাঁদের বিরুদ্ধে মোটর ভেহিকেল আইনে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে। অন্যদিকে, যারা নিয়ম মেনে হেলমেট পরে বাইক চালাচ্ছেন, তাঁদের উৎসাহ দিতে মিষ্টিমুখ করানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
এই উদ্যোগ ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া মিলেছে। অনেকেই বলছেন, শুধুমাত্র জরিমানা নয়, সচেতন নাগরিকদের উৎসাহিত করার এই উদ্যোগ পথ নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক বিভাগের এক পুলিশ আধিকারিক বলেন, “গত দু’দিন ধরে বাইক চালকদের হেলমেট পরার বিষয়ে সচেতন করা হয়েছে। এরপর শনিবার থেকে সক্রিয়ভাবে সেই নির্দেশ কার্যকর করা হচ্ছে। এখন বেশিরভাগ চালকই অনেক বেশি সচেতন হয়েছেন এবং হেলমেট ব্যবহার করছেন।”
পুলিশের এই অভিনব উদ্যোগে খুশি বাইক চালকেরাও। অনেকের মতে, শাস্তির পাশাপাশি এভাবে উৎসাহ দেওয়া হলে সাধারণ মানুষ আরও দ্রুত নিয়ম মানতে আগ্রহী হবেন।