Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের দাবিতে কোচবিহারে আম আদমি পার্টির মিছিল

Reporter Sabyasachi By Reporter Sabyasachi August 18, 2026
অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের দাবিতে কোচবিহারে আম আদমি পার্টির মিছিল
কোচবিহার:
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে কোচবিহারে সরব হল আম আদমি পার্টি। বিজেপির রাজ্যসভার সাংসদ তথা কোচবিহারের স্বঘোষিত মহারাজ অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের দাবিতে মঙ্গলবার কোচবিহার শহরে মিছিল করেন দলের কর্মী-সমর্থকেরা।
আম আদমি পার্টির অভিযোগ, নেতাজিকে নিয়ে মন্তব্যের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, আইন সবার জন্য সমান। এরপরই ওই মন্তব্যের প্রতিবাদে অনন্ত মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আরও জোরালো হয়। যদিও পরবর্তীতে ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন অনন্ত মহারাজ। তবে শুধু দুঃখপ্রকাশ করলেই হবে না, তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পাশাপাশি রাজ্যসভার সাংসদ পদ খারিজ করতে হবে বলে দাবি তোলে আম আদমি পার্টি।
রেলঘুমটি সংলগ্ন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এএল দাস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত হয় পথসভা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার প্রতিবাদে জেলা শাসকের কাছেও স্মারকলিপি দেওয়া হবে।