Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

চ্যাংড়াবান্ধায় পথ দুর্ঘটনায় মৃত জামালদহের দুই যুবক

Reporter Sabyasachi By Reporter Sabyasachi August 21, 2026
চ্যাংড়াবান্ধায় পথ দুর্ঘটনায় মৃত জামালদহের দুই যুবক
গভীর রাতে চ্যাংড়াবান্ধায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল জামালদহের দুই যুবকের। মৃতদের নাম অভিজিৎ মণ্ডল ও তাপস মণ্ডল।

জানা যায়, জামালদহের ওই দুই যুবক বাইকে করে চ্যাংড়াবান্ধা থেকে রাতে বাড়ি ফিরছিলেন। সেই সময় চ্যাংড়াবান্ধার ওভারব্রিজ সংলগ্ন এলাকায় একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়।

মৃত দুই যুবকের বাড়ি জামালদহ তুলসী দেবী হাই স্কুল সংলগ্ন এলাকায়। জানা যায়, দুই যুবকের মধ্যে একজন একটি গ্রিলের দোকানে ঝালাইয়ের কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং অপরজন একটি হার্ডওয়্যারের দোকানে কাজ করতেন।

বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের পর বাড়িতে নিয়ে আসা হবে বলে পরিবারের তরফে জানানো হয়েছে।

একই এলাকার দুই যুবকের একসঙ্গে মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা জামালদহ এলাকায়।