বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা'•বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের•ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও•কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭•বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ•
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যু, হোস্টেলের ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
By Reporter Sabyasachi August 21, 2026
Share:
বিশেষ সংবাদদাতা:
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ছাত্রীর নাম তৃষা সাহা। তিনি বিশ্ববিদ্যালয়ের এমএসসি (M.Sc) প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, তৃষা হোস্টেলের নিজের ঘরে একাই থাকতেন। শুক্রবার সকালে সহপাঠীরা তাঁকে বেশ কয়েকবার ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ মেলেনি। টানা দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় হোস্টেলের অন্য আবাসিকদের। এরপর খবর দেওয়া হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। শেষমেশ বন্ধ দরজা ভেঙে ঘরে ঢুকে তৃষার ঝুলন্ত দেহ দেখতে পান সহপাঠী ও হোস্টেল কর্মীরা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘর থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়েছে কি না, কিংবা মৃত্যুর পেছনে অন্য কোনো মানসিক চাপ বা কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত ছাত্রীর বাড়ি শিলিগুড়িতে। ইতিমধ্যে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। আকস্মিক এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সম্পূর্ণ ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।