Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

মাত্র ১ বছর ১০ মাস বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম! মেদিনীপুরের খুদে প্রতিভা আরাধ্যাকে সংবর্ধনা দিলেন বিধায়ক শঙ্কর কুমার গুচ্ছাইত

 -Sabyasachi By -Sabyasachi October 24, 2026
মাত্র ১ বছর ১০ মাস বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম! মেদিনীপুরের খুদে প্রতিভা আরাধ্যাকে সংবর্ধনা দিলেন বিধায়ক শঙ্কর কুমার গুচ্ছাইত
বয়স মাত্র ১ বছর ১০ মাস। আর এই বয়সেই অবিশ্বাস্য নজির গড়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল মেদিনীপুর শহরের এক খুদে প্রতিভা—আরাধ্যা দাস। তার এই অভূতপূর্ব সাফল্যে গোটা মেদিনীপুর শহর তথা জেলাবাসী অত্যন্ত গর্বিত। এই খুদে প্রতিভার কৃতিত্বকে সম্মান জানাতে ও উৎসাহ দিতে তাঁকে নিজের কার্যালয়ে ডেকে সংবর্ধনা জানালেন মেদিনীপুরের বিধায়ক শংকর কুমার গুচ্ছাইত।
মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আরাধ্যা।

আরাধ্যা এত অল্প বয়সে শরীরের ১৩টি অঙ্গ এবং ১৩টি ছবি শনাক্ত করা। ​৭টি পোকা, ৯টি ফুল, শরীরের ১১টি অঙ্গ, ১৪টি পাখি, ১৫টি রঙ, ১৫টি ফল, ১৭টি প্রাণী এবং সপ্তাহের দিনগুলোর নাম ইংরেজি থেকে বাংলায় অনুবাদ নিমেষেই করতে পারে। তাছাড়া​৫৫টি বাংলা ছড়া আবৃত্তি করা, ​সপ্তাহের দিনগুলোর নাম এবং ১০টি জাতীয় প্রতীক মনে রাখা। ​১০টি প্রাণীর ডাক নকল করার বিরল কৃতীত্বের স্বীকৃতি স্বরূপ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত হয়েছে। ইতিমধ্যে হাতে পৌঁচেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড়সের শংসাপত্র।

এমন বিরল স্বীকৃতি অর্জন করায় পরিবার ও পরিজনদের পাশাপাশি গোটা এলাকার মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। এদিন বিধায়ক শংকর কুমার গুচ্ছাইত নিজ হাতে ছোট্ট আরাধ্যার হাতে সংবর্ধনা ও উপহার তুলে দেন।
শৈশবেই এই অনন্য স্বীকৃতি অর্জন করায় আরাধ্যাকে নিয়ে দারুণ আশাবাদী তাঁর পরিবার ও পরিচিতরা। তাঁদের মতে, আরাধ্যার এই সাফল্য আগামী দিনে সমাজের অন্যান্যদের কাছেও এক বিরাট অনুপ্রেরণা হয়ে উঠবে। একদিকে পরিবারের উল্লাস, অন্যদিকে স্থানীয় বিধায়কের কাছ থেকে পাওয়া এই সংবর্ধনা—সবমিলিয়ে ছোট্ট আরাধ্যার এই সাফল্য বর্তমান সময়ে মেদিনীপুর শহরে এক বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।