পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
নন্দীগ্রাম দিবসে সিপিএম-তৃণমূলকে একযোগে আক্রমণ শুভেন্দুর, প্রশংসা বুদ্ধদেবের
By -Sabyasachi November 10, 2026
Share:
নন্দীগ্রাম দিবস পালনে গোকুলনগরে গিয়ে সিপিএম ও তৃণমূল কংগ্রেসকে একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবারের সভা থেকে তাঁর নিশানায় ছিল দুই দলেরই অতীত ভূমিকা। তবে এদিনের বক্তব্যে ব্যতিক্রমী ভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসাও শোনা যায়। নন্দীগ্রামের মানুষের উদ্দেশে শুভেন্দু বলেন, “আমি সেদিনও আপনাদের ছিলাম, আজও আছি। কিন্তু চোর তৃণমূলকে আর পাবেন না।”
নন্দীগ্রামে বাম সরকারের আমলে ‘অপারেশন সূর্যোদয়’-এর পর রাজ্যে দু’বার সরকার বদল হয়েছে। ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলনের পর ২০১১ সালে ক্ষমতা হারায় বামফ্রন্ট। রাজ্যে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। দীর্ঘ সময় পর ফের রাজনৈতিক পালাবদল হয়েছে বাংলায়। তৃণমূলকে সরিয়ে এখন রাজ্যের ক্ষমতায় বিজেপি। মুখ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন শুভেন্দু অধিকারী।
২০০৭ সালে নন্দীগ্রামে তৎকালীন বাম সরকারের ভূমিকার বিরুদ্ধে আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন শুভেন্দু। সেই সময়ের রাজনৈতিক সঙ্গী মমতার সঙ্গে বর্তমানে তাঁর সংঘাত তীব্র। নন্দীগ্রাম দিবসের মঞ্চ থেকে তাই তৃণমূলকেও আক্রমণ করেন তিনি।
শুভেন্দুর অভিযোগ, নন্দীগ্রামের শহিদদের জন্য তৃণমূল সরকার কিছুই করেনি। এমনকি তাঁদের ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, “ওদের জমানায় ডেথ সার্টিফিকেটগুলো পর্যন্ত দেওয়া হয়নি।”
একই সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রসঙ্গেও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামে ২০০৭ সালের ঘটনার জন্য তৎকালীন বাম সরকারের ভূমিকা নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকলেও এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা যায় শুভেন্দুর বক্তব্যে।