Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

জামনা ট্রাফিক পয়েন্টে ট্রাফিক সচেতনতা দিবসে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবির

 -Sabyasachi By -Sabyasachi October 27, 2026
জামনা ট্রাফিক পয়েন্টে ট্রাফিক সচেতনতা দিবসে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবির
পিংলা: পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে মঙ্গলবার, ২৭ অক্টোবর জামনা ট্রাফিক পয়েন্ট সংলগ্ন জামনা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবির। রোড সেফটি অ্যাওয়ারনেস অ্যান্ড সিটিজেনশিপ ডে-২০২৬ উপলক্ষে সবং ও পিংলা ট্রাফিক গার্ড এবং পিংলা থানার উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়।
স্থানীয় ক্লাব ‘নান্দনিক ক্লাব’, জামনার ব্যবস্থাপনায় এবং চৈতন্যপুর বিবেকানন্দ নেত্র নিরাময় মিশনের পিংলা শাখার সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন পিংলার বিধায়ক, ডেপুটি এসপি (ট্রাফিক-২), এসডিপিও, ডেবরার সিআই, পিংলা থানার ওসি-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই শিবিরে গাড়িচালক, ট্রাফিক কর্মী, সিভিক ভলান্টিয়ার, স্থানীয় বাসিন্দা-সহ অন্যান্য প্রয়োজনমতো স্বাস্থ্য পরিষেবা প্রত্যাশী মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, শিবিরে প্রায় ১৫০ থেকে ১৮০ জন অংশগ্রহণ করেন।
পথ নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের শারীরিক সুস্থতা ও দৃষ্টিশক্তির গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। ট্রাফিক সচেতনতার পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার সুযোগ করে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত ব্যক্তিরা।