পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
জাতীয় সড়কে যাত্রীবাহী বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষ, নন্দকুমারে আহত অন্তত ১০
By -Sabyasachi November 05, 2026
Share:
হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের ওপর নন্দকুমার থানার কারমারদা এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য ছড়াল। এই দুর্ঘটনায় প্রায় ১০ জন যাত্রী ও ট্যাঙ্কার চালক আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে দিঘা থেকে কোলাঘাটের দিকে আসছিল ‘কালোসোনা’ নামের ওই যাত্রীবাহী বাসটি। পথে নন্দকুমারের কারমারদা সংলগ্ন এলাকায় একটি ট্যাঙ্কার হঠাৎ করেই ডান দিকে (Right Turn) মোড় নিতে যায়। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি সজোরে বাসের ধাক্কা মারে।
দুর্ঘটনার জেরে বাসের ভেতর চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসের এক যাত্রী ময়ূরাক্ষী রায় জানান, ধাক্কা লাগার পর বাসের এক্সিট গেট বা জরুরি দরজাটি কিছুতেই খোলা যাচ্ছিল না। ফলে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির জেরে বাসের ভেতর বেশ কয়েকজন যাত্রী আঘাত পান। বাসের যাত্রীদের পাশাপাশি ট্যাঙ্কারের চালকও এই দুর্ঘটনায় আহত হয়েছেন।
দুর্ঘটনার জেরে ১১৬ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
এরপর পুলিশের তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত বাস ও ট্যাঙ্কারটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। ব্যস্ত সড়কে এই ধরনের আকস্মিক দুর্ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা।