Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

ভাইফোঁটার আগেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি। মঙ্গলবার দমকা হাওয়া ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা। বুধবার ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া? জানুন পূর্বাভাস।

 -Sabyasachi By -Sabyasachi November 10, 2026
ভাইফোঁটার আগেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি। মঙ্গলবার দমকা হাওয়া ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা। বুধবার ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া? জানুন পূর্বাভাস।


কালীপুজো শেষ। বুধবার ভাইফোঁটা। তার আগেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। মঙ্গলবার দুপুরে আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। সেই পূর্বাভাসের মধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও নদিয়াতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা নেই।

বুধবার ভাইফোঁটার দিন থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দুপুরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বুধবার রাজ্যের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির আশঙ্কা নেই। ফলে ভাইফোঁটার দিন আবহাওয়া তুলনামূলক ভাবে স্বস্তিদায়ক থাকতে পারে।

উত্তরবঙ্গেও আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই। তবে মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে হালকা ঝড়বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।

রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। নিম্নচাপ কেটে গিয়েছে। নতুন করে কোনও ঘূর্ণিঝড়ের সতর্কতাও নেই।

এর আগে বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে হলুদ সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। তবে মঙ্গলবার দুপুরের সংশোধিত পূর্বাভাসে ভাইফোঁটার দিন ঝড়বৃষ্টির কোনও আশঙ্কার কথা জানানো হয়নি।