রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী•শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর •গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী •জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি •বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ•
ডিম-জুতো নিয়ে চোর চোর স্লোগান, হেলমেট পরিয়ে আদালতে তোলা হলো উদয়ন গুহকে
By Reporter Sabyasachi June 18, 2026
Share:
নিজস্ব প্রতিনিধি, দিনহাটা: তুমুল উত্তেজনা ও বিক্ষোভের মধ্য দিয়ে আজ আদালতে তোলা হলো প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে। গতকাল কলকাতা থেকে গ্রেপ্তার হওয়ার পর, বৃহস্পতিবার তাঁকে দিনহাটা আদালতে পেশ করা হয়। তবে এদিন সকাল থেকেই দিনহাটা থানার সামনে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
সকাল থেকেই থানার সামনে জড়ো হতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতার হাতে ছিল ডিম এবং জুতো। উদয়ন গুহকে থানা থেকে বের করার সময় তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর, দুপুর আনুমানিক দেড়টা নাগাদ কড়া পুলিশি নিরাপত্তার বলয়ে একটি প্রিজন ভ্যানে করে তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য।
থানা থেকে বের করার মুহূর্তেই উত্তেজিত জনতা উদয়ন গুহকে লক্ষ্য করে ডিম ও জুতো ছুঁড়তে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়।
নিরাপত্তার স্বার্থে পুলিশ উদয়ন গুহকে হেলমেট পরিয়ে গাড়ি থেকে নামায়। তবে দিনহাটা মহকুমা হাসপাতালের সামনেও ক্ষোভের আঁচ কমেনি। সেখানেও তাঁর কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। হাসপাতাল থেকে বের করে যখন তাঁকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়। হাসপাতাল এবং আদালত—উভয় চত্বরেই তাঁকে হেলমেট পরিহিত অবস্থায় দেখা যায়।
আদালতে পেশ করলে বিচারক ৭ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছেন।
আইনশৃঙ্খলার অবনতি রুখতে আদালত চত্বরেও মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। এই গ্রেপ্তারি এবং পরবর্তী বিক্ষোভকে কেন্দ্র করে বর্তমানে দিনহাটা জুড়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।