বিজেপি বিধায়কের কার্যালয় উদ্বোধন পিংলায়, উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী ও রাজ্যের সেচ মন্ত্রী অরূপ দাস•পিংলার বড়িশা বিদ্যালয়ে বিজেপি কর্মীদের নিয়ে শুরু হল দীনদয়াল উপাধ্যায় মহাভিযান কর্মসূচী •বাঁকুড়ার চকবাজার পরিদর্শনে বিধায়ক নীলাদ্রি শেখর দানা, উন্নয়ন ও দখলমুক্ত ফুটপাত গড়ার বার্তা•পুলিশের জালে ৩০ লক্ষ টাকার জাল লটারি, গ্রেপ্তার ১•বাবার বকুনির পর যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ•
গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের ৬০ টি রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকার অনুদান দিয়েছেন। আর সেই অনুদান পেয়েছে কোচবিহারের দেবত্ব ট্রাস্ট এর অধীনে থাকা মদনমোহন মন্দিরের রথযাত্রা কমিটি। আগামী ১৬ই জুলাই রথযাত্রা কোচবিহারের ঐতিহ্যবাহী রথ মদন মোহনের রথ যাকে ঘিরে কোচবিহারের মানুষের আবেগ জড়িয়ে থাকে।। স্বাভাবিকভাবেই এই পাঁচ লক্ষ টাকা অনুদান পেয়ে যথেষ্টই খুশি কোচবিহারের দেবত্র ট্রাস্ট। কোচবিহার দেবত্ব ট্রাস্ট এর অধীনে থাকা মদনমোহন মন্দির এর বড়বাবু জয়ন্ত কুমার চক্রবর্তী জানান 5 লক্ষ টাকা অনুদান পেয়ে এবারের রথযাত্রা ৭ দিন মদনমোহনের মাসির বাড়ি অর্থাৎ গুঞ্জবাড়ী মন্দিরে ভোগ প্রসাদ বিতরণ এবং পদাবলী কীর্তন আয়োজিত হবে। পাশাপাশি রথ যেদিন নিয়ে যাওয়া হবেই সেদিন জলছত্রেরও ব্যবস্থা করা হবে বিভিন্ন রাস্তায় মোড়ে মোড়ে।