বিজেপি বিধায়কের কার্যালয় উদ্বোধন পিংলায়, উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী ও রাজ্যের সেচ মন্ত্রী অরূপ দাস•পিংলার বড়িশা বিদ্যালয়ে বিজেপি কর্মীদের নিয়ে শুরু হল দীনদয়াল উপাধ্যায় মহাভিযান কর্মসূচী •বাঁকুড়ার চকবাজার পরিদর্শনে বিধায়ক নীলাদ্রি শেখর দানা, উন্নয়ন ও দখলমুক্ত ফুটপাত গড়ার বার্তা•পুলিশের জালে ৩০ লক্ষ টাকার জাল লটারি, গ্রেপ্তার ১•বাবার বকুনির পর যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ•
অমৃত ভারত প্রকল্পে নতুন রূপে জলপাইগুড়ি রোড স্টেশন, ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী
By Reporter Sabyasachi July 17, 2026
Share:
অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে আধুনিকীকরণ করা হয়েছে জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশন। শুক্রবার ভার্চুয়ালি স্টেশনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন ফুটওভার ব্রিজ, লিফট, আধুনিক ওয়েটিং রুম, ক্যাফেটেরিয়া, ডিজিটাল ডিসপ্লে, উন্নত বুকিং কাউন্টার ও প্রতিবন্ধী-বান্ধব পরিকাঠামোসহ একাধিক সুবিধা যুক্ত হয়েছে স্টেশনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যসভার সাংসদ অনন্ত রায়, জলপাইগুড়ির সাংসদ ড. জয়ন্ত কুমার রায়-সহ বিশিষ্ট ব্যক্তিরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনকে ঘিরে উৎসবের আবহে ভরে ওঠে স্টেশন চত্বর।