Sun, Jul 19, 2026
 Network
Breaking News
বিজেপি বিধায়কের কার্যালয় উদ্বোধন পিংলায়, উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী ও রাজ্যের সেচ মন্ত্রী অরূপ দাস পিংলার বড়িশা বিদ্যালয়ে বিজেপি কর্মীদের নিয়ে শুরু হল দীনদয়াল উপাধ্যায় মহাভিযান কর্মসূচী বাঁকুড়ার চকবাজার পরিদর্শনে বিধায়ক নীলাদ্রি শেখর দানা, উন্নয়ন ও দখলমুক্ত ফুটপাত গড়ার বার্তা পুলিশের জালে ৩০ লক্ষ টাকার জাল লটারি, গ্রেপ্তার ১ বাবার বকুনির পর যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের বাড়িতে হামলার অভিযোগ, ডিম ছোড়ায় চাঞ্চল্য

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 17, 2026
কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের বাড়িতে হামলার অভিযোগ, ডিম ছোড়ায় চাঞ্চল্য
কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ, দুপুর প্রায় ১টা থেকে ৩টার মধ্যে ৮ থেকে ১০ জনের একটি দল চেয়ারম্যানের বাড়িতে এসে বিক্ষোভ দেখায়। তারা চেয়ারম্যান কবে পদত্যাগ করবেন বলে প্রশ্ন তোলার পাশাপাশি বাড়ির উদ্দেশে ডিম ছোড়ে বলেও অভিযোগ। ঘটনায় এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়।
পরিবারের দাবি, গোটা ঘটনাটি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে। ঘটনার পরই কোচবিহার কোতোয়ালি থানার আইসিকে ফোন করে বিষয়টি জানানো হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
তবে এই ঘটনার পেছনে কারা জড়িত এবং কী কারণে এমন ঘটনা ঘটানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।