Mon, Jul 20, 2026
 Network
Breaking News
রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ

নকশালবাড়িতে হাতির হানায় জখম মহিলা

Reporter Sabyasachi By Reporter Sabyasachi June 27, 2026
নকশালবাড়িতে হাতির হানায় জখম মহিলা
হাতির দলের মুখে পড়ে গুরুতর আহত হল এক মহিলা! খড়িবাড়ির পানিট্যাংকি সংলগ্ন দুলালজোত এলাকার ঘটনা! জানা গিয়েছে, গতকাল ভোর রাতে রসদের খোঁজে টুকরিয়াঝাড় বনাঞ্চলে থেকে ১৩ টি হাতির একটি দল লোকালয়ে প্রবেশ করে। এদিন সাত সকালে ওই মহিলা বাড়ির দরজা খুললে আচমকাই হাতের মুখে পড়ে গুরুতর জখম হন মহিলা ! পরে স্থানীয়দের চিৎকার চেঁচামেচি করলে বনের পথে রওনা দেয় হাতির দলটি! তড়িঘড়ি আহত ওই মহিলাকে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুত্ব থাকায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টুকরিয়াঝাড় বনদফতরের কর্মীরা ! আহত ওই মহিলার নাম মমতা রায় ,সে দুলাল জোত এলাকার বাসিন্দা! যদিও কিভাবে এই হাতির হানা হলো তা খতিয়ে দেখছে বনদফতর আধিকারিকেরা। অপরদিকে, বনদফতরের সহযোগিতার দাবি জানিয়েছেন স্থানীয়রা।