Mon, Jul 20, 2026
 Network
Breaking News
রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ

চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে গাফিলতির অভিযোগ

Reporter Sabyasachi By Reporter Sabyasachi June 30, 2026
চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে গাফিলতির অভিযোগ
নার্সের বদলে ওয়ার্ড বয়ের হাতে চ্যানেল খোলা, কাঁচির কোপে কেটে গেল আড়াই মাসের শিশুর আঙুল! চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ

নার্সের বদলে ওয়ার্ড বয়ের হাতে স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্ব, আর সেই চ্যানেল খুলতেই ঘটল বিপত্তি। অভিযোগ, চ্যানেল খুলতে গিয়ে আড়াই মাসের এক শিশুর আঙুল কেটে দিয়েছেন ওয়ার্ড বয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে। অভিযুক্ত ওয়ার্ড বয়ের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুর পরিবার। ফের একবার সরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ সামনে আসায় প্রশ্ন উঠতে শুরু করেছে হাসপাতালের পরিষেবা ব্যবস্থা নিয়ে।

গত ২৬ জুন এলাকার বাসিন্দা তাঁর আড়াই মাসের অসুস্থ শিশু কন্যা কে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। আজ শিশুটির হাসপাতাল থেকে ছুটি হওয়ার কথা ছিল। অভিযোগ, ছুটির আগে শিশুটির হাতে লাগানো স্যালাইনের চ্যানেল খুলতে যান হাসপাতালের ওয়ার্ড বয় উজ্জল কুমার সাহা।
শিশুর পরিবারের দাবি, চ্যানেল খোলার সময় কাঁচি ব্যবহার করতে গিয়েই শিশুটির বাম হাতের বুড়ো আঙুলে কেটে যায়। ঘটনায় রক্তপাত শুরু হলে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁদের আরও অভিযোগ, সেই সময় কর্তব্যরত সিস্টার চেয়ারে বসে থাকলেও তিনি নিজে চ্যানেল না খুলে ওয়ার্ড বয়কে সেই কাজের দায়িত্ব দিয়েছিলেন।
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন শিশুর পরিবারের সদস্যরা। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি চাঁচল থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি অভিযুক্ত ওয়ার্ড বয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।