রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী•শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর •গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী •জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি •বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ•
মহিষ পাচারের ছক বানচাল করল নকশালবাড়ি থানার পুলিশ
By Reporter Sabyasachi July 04, 2026
Share:
রাতের অন্ধকারে পুলিশের চোখে ধুলো দিয়ে আসামে মহিষ পাচারের ছক পাচারকারীদের। তবে পাচারের আগেই পুলিশের জালে মহিষ বোঝাই কন্টেনার সহ গ্রেফতার এক।
গোপন সূত্রে খবর ভিত্তিতে নকশালবাড়ি থানার পুলিশ নকশালবাড়ি স্কুলডাঙ্গি মোরে একটি 10 চাকা কন্টেনার গাড়িকে আটক করে তল্লাশি করতেই দেখা যায় গাড়ির ভেতর রয়েছে মহিষ। পুলিশ চালকের কাছে বৈধ কাগজপত্র দেখাতে চাইলে, চালক মহিষগুলির কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সঙ্গে সঙ্গে নকশালবাড়ি থানার পুলিশ গাড়ি চালককে গ্রেফতার করে এবং কন্টেনার গাড়ি ও মহিষ গুলি পুলিশের হেফাজতে নেয়।।
পুলিশ সূত্রে জানা গেছে কন্টেনার গাড়ির ভেতর মোট 26টি মহিষ পাচারের ছক কষে ছিল। ধৃত চালকের নাম আইজুল শেখ , বাড়ি আসামের কোকরাঝাড় এলাকাই।
ধৃত চালককে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে তবে এই মহিষ পাচারের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তদন্তে নকশালবাড়ি থানার পুলিশ।