Mon, Jul 20, 2026
 Network
Breaking News
রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ

ঝাড়খন্ড থেকে অবৈধ গরু পাচারের অভিযোগে গ্রেপ্তার

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 09, 2026
ঝাড়খন্ড থেকে অবৈধ গরু পাচারের অভিযোগে গ্রেপ্তার
ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে গরু নিয়ে আসার অভিযোগে সামশেরগঞ্জ এ দুই গ্রেপ্তার, উদ্ধার ৬টি গরু

ঝাড়খণ্ড থেকে পিকআপ ভ্যানে করে অবৈধভাবে গরু নিয়ে আসার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল সামশেরগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সামশেরগঞ্জ পল্টন ব্রিজ সংলগ্ন এলাকায় নাকা তল্লাশির সময় একটি সন্দেহজনক পিকআপ ভ্যান আটক করা হয়। গাড়িটি তল্লাশি করে ৬টি গরু উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আকমাল শেখ ও মনির শেখ। দু'জনেরই বাড়ি ঝাড়খণ্ডের চাচকি এলাকায়। উদ্ধার হওয়া গরুগুলি নিয়ে যাওয়ার বৈধ কোনও নথি বা অনুমতিপত্র তারা দেখাতে পারেননি বলে অভিযোগ। এরপরই গরু ও পিকআপ ভ্যানটি বাজেয়াপ্ত করে দু'জনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঝাড়খণ্ড থেকে গরুগুলি নিয়ে এসে সীমান্তবর্তী এলাকায় পাচারের উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের হদিশ পাওয়ার চেষ্টা চলছে।

বুধবার ধৃত আকমাল শেখ ও মনির শেখকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।