Mon, Jul 20, 2026
 Network
Breaking News
রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ

বেলদায় ওড়িশা থেকে কলকাতাগামী মালবোঝাই লরিতে গাঁজা পাচারের চেষ্টা, ১ কুইন্টাল ২৬ কেজি গাঁজা সহ গ্রেফতার চালক!

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 10, 2026
বেলদায় ওড়িশা থেকে কলকাতাগামী মালবোঝাই লরিতে গাঁজা পাচারের চেষ্টা, ১ কুইন্টাল ২৬ কেজি গাঁজা সহ গ্রেফতার চালক!
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের বড়সড় সাফল্য। ওড়িশা থেকে মালবোঝাই লরিতে করে কলকাতায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে,

বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশ, দাঁতন থানার পুলিশ এবং বেলদা থানার পুলিশের যৌথ বাহিনী খড়গপুর–বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের বেলদা থানার শ্যামপুরা এলাকায় অভিযান চালায়। সন্দেহভাজন একটি মালবোঝাই লরিকে আটক করে তল্লাশি চালানো হলে তার ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বেলদা মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) আনন্দ মণ্ডল। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ১ কুইন্টাল ২৬ কেজি।
বাজেয়াপ্ত মাদকের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।ঘটনায় লরির চালককে গ্রেফতার করেছে বেলদা থানার পুলিশ। পাশাপাশি গাঁজা পাচারে ব্যবহৃত মালবোঝাই লরিটিও বাজেয়াপ্ত করা হয়েছে।পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই গাঁজার চালান কোথা থেকে আনা হচ্ছিল এবং কলকাতায় কার কাছে পৌঁছানোর পরিকল্পনা ছিল, সেই বিষয়েও তদন্ত চলছে।