Sun, Jul 19, 2026
 Network
Breaking News
বিজেপি বিধায়কের কার্যালয় উদ্বোধন পিংলায়, উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী ও রাজ্যের সেচ মন্ত্রী অরূপ দাস পিংলার বড়িশা বিদ্যালয়ে বিজেপি কর্মীদের নিয়ে শুরু হল দীনদয়াল উপাধ্যায় মহাভিযান কর্মসূচী বাঁকুড়ার চকবাজার পরিদর্শনে বিধায়ক নীলাদ্রি শেখর দানা, উন্নয়ন ও দখলমুক্ত ফুটপাত গড়ার বার্তা পুলিশের জালে ৩০ লক্ষ টাকার জাল লটারি, গ্রেপ্তার ১ বাবার বকুনির পর যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

পিংলার বড়িশা বিদ্যালয়ে বিজেপি কর্মীদের নিয়ে শুরু হল দীনদয়াল উপাধ্যায় মহাভিযান কর্মসূচী

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 19, 2026
পিংলার বড়িশা বিদ্যালয়ে বিজেপি কর্মীদের নিয়ে শুরু হল দীনদয়াল উপাধ্যায় মহাভিযান কর্মসূচী
প্রশিক্ষিত কর্মীই শক্তিশালী সংগঠনের ভিত্তি, তাই বুথ স্তরে সংগঠনকে আরোও মজবুত করতে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান–২০২৬ বড়িষা বিদ্যাসাগর বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয়। ভারতীয় জনতা পার্টির সবং মণ্ডল–৪-এর উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে সংগঠনের আদর্শ, সাংগঠনিক দক্ষতা, জনসংযোগ বৃদ্ধি এবং কার্যকর সাংগঠনিক কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণ শিবিরে উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, একটি শক্তিশালী ও জনমুখী সংগঠন গড়ে তুলতে প্রশিক্ষিত, শৃঙ্খলাবদ্ধ এবং আদর্শনিষ্ঠ কর্মীর বিকল্প নেই। কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে দলের ভাবনা ও আদর্শ পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মহা অভিযানের আয়োজন।

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত প্রথম দিনের এই কর্মসূচিতে উপস্থিত কর্মীরা ভবিষ্যতে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রশিক্ষণ মহা অভিযানের মাধ্যমে সংগঠনের ভিত আরও সুদৃঢ় হবে বলেই আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃত্ব।