বিজেপি বিধায়কের কার্যালয় উদ্বোধন পিংলায়, উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী ও রাজ্যের সেচ মন্ত্রী অরূপ দাস•পিংলার বড়িশা বিদ্যালয়ে বিজেপি কর্মীদের নিয়ে শুরু হল দীনদয়াল উপাধ্যায় মহাভিযান কর্মসূচী •বাঁকুড়ার চকবাজার পরিদর্শনে বিধায়ক নীলাদ্রি শেখর দানা, উন্নয়ন ও দখলমুক্ত ফুটপাত গড়ার বার্তা•পুলিশের জালে ৩০ লক্ষ টাকার জাল লটারি, গ্রেপ্তার ১•বাবার বকুনির পর যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ•
বাবার বকুনির পর যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ
By Reporter Sabyasachi July 18, 2026
Share:
নদীয়ার কল্যাণী ঘোষপাড়া এলাকায় এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম অর্পণ মিস্ত্রি।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মায়ের সঙ্গে অর্পণের বচসা হয়। সেই সময় বাবা তাকে বকাবকি করলে, তিনি নিজের ঘরে চলে যান। পরদিন সকালে দীর্ঘক্ষণ ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা খুলে তাঁকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
তড়িঘড়ি তাঁকে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ছেলের মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের দাবি, বাবার বকুনির পরই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। কী কারণে এই মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখতে কল্যাণী থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে শনিবার দুপুরে পাঠানো হয়েছে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের পুলিশ মর্গে।