Mon, Jul 20, 2026
 Network
Breaking News
রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ

অবিরাম বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া—মরিচবাড়িতে নদীগর্ভে চাষের জমি, আতঙ্কে কৃষকরা

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 10, 2026
অবিরাম বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া—মরিচবাড়িতে নদীগর্ভে চাষের জমি, আতঙ্কে কৃষকরা
টানা রাতভর ভারী বৃষ্টির পর শুক্রবার সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ। উত্তরবঙ্গজুড়ে অব্যাহত বর্ষণের জেরে ক্রমেই উদ্বেগ বাড়ছে তিস্তা অববাহিকায়। জাতীয় সড়ক ৩১ সংলগ্ন জলঢাকা, তিস্তার দমহনী এবং মেখলিগঞ্জ এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। ফলে আরও ফুলে-ফেঁপে উঠেছে তিস্তা নদী।
অবিরাম বৃষ্টির কারণে জেলার একাধিক নিচু এলাকায় জল জমে জনজীবন ব্যাহত হয়েছে। নিত্যপ্রয়োজনীয় কাজে বের হতে গিয়ে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।
সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের তিস্তা সংলগ্ন মরিচবাড়ি এলাকায়। নদীর প্রবল স্রোতে বিস্তীর্ণ চাষের জমি ইতিমধ্যেই তিস্তার গর্ভে বিলীন হয়ে গেছে। চোখের সামনে বছরের পর বছর ধরে চাষ করা জমি নদীতে তলিয়ে যেতে দেখে হতাশ ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা।
এলাকাবাসীর আশঙ্কা, বৃষ্টি যদি আরও বাড়ে এবং নদীর জলস্তর বৃদ্ধি অব্যাহত থাকে, তবে ভাঙনের প্রকোপ আরও ভয়াবহ আকার নিতে পারে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন, তবে আতঙ্ক কাটছে না তিস্তা পাড়ের মানুষের।