রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী•শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর •গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী •জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি •বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ•
চুরি বা হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল পুরুলিয়া সদর থানার পুলিশ
By Reporter Sabyasachi July 10, 2026
Share:
কারও বাড়ি থেকে মোবাইল চুরি হয়েছিল, কেউ আবার বাজারে কেনাকাটা করতে গিয়ে পকেটমারের শিকার হয়ে মোবাইল হারিয়েছিলেন। দীর্ঘদিনের সেই দুশ্চিন্তার অবসান ঘটিয়ে উন্নত প্রযুক্তির সাহায্যে মোট ১২৫টি হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল পুরুলিয়া সদর থানার পুলিশ।
শুক্রবার পুরুলিয়া সদর থানায় আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইলগুলি আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ধীরাজ ঠাকুর, ডিএসপি (ডি অ্যান্ড টি) সৈকত স্বর্ণকার এবং পুরুলিয়া সদর থানার আইসি শিবনাথ পাল।
দীর্ঘদিন পর নিজের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপভোক্তারা। তাঁদের অনেকেই জানান, চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল আর ফিরে পাবেন বলে আশা করেননি। তবে পুলিশের ওপর তাঁদের আস্থা ছিল। অবশেষে সেই আস্থা সফল হওয়ায় তাঁরা পুরুলিয়া জেলা পুলিশ ও সদর থানার পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান।
এই উদ্যোগে আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের হারানো মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিয়ে ফের একবার জনমুখী ভূমিকার পরিচয় দিল পুরুলিয়া সদর থানার পুলিশ।