Mon, Jul 20, 2026
 Network
Breaking News
রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ

পুলিশী অভিযানে নিষিদ্ধপল্লী থেকে ফের উদ্ধার ৪ নাবালিকা সহ সাতজন

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 11, 2026
পুলিশী অভিযানে নিষিদ্ধপল্লী থেকে ফের উদ্ধার ৪ নাবালিকা সহ সাতজন
নিষিদ্ধপল্লীতে পুলিশী অভিযানে ফের উদ্ধার ৪নাবালিকা সহ সাতজন। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ইসলামপুর থানার পুলিশ ইসলামপুরের চম্পাবাগ এলাকায় নিষিদ্ধপল্লীর একাধিক বাড়িতে একযোগে তল্লাশি চালায়। সেই সময় সেখান থেকে ৪ জন নাবালিকাসহ মোট ৭ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নাবালিকাদের বয়স যাচাইয়ের পাশাপাশি তাদের পরিবারের সন্ধান ও কীভাবে তারা সেখানে পৌঁছাল, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে মানব পাচার চক্রের সঙ্গে কারা জড়িত, সেই বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।
এই অভিযানে উপস্থিত ছিলেন মালদার ইংরেজবাজারের প্রাক্তন বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী।উদ্ধার হওয়া সকলকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নাবালিকাদের পরবর্তীতে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পেশ করা হবে। পাশাপাশি তাদের কাউন্সেলিং এবং পুনর্বাসনের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে পুলিশের তরফে।