Mon, Jul 20, 2026
 Network
Breaking News
রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে জাল লটারীর কারবারীদের গ্রেপ্তার

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 11, 2026
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে জাল লটারীর কারবারীদের গ্রেপ্তার
ঝাড়খণ্ডের ফ্যাক্টরিতে অবৈধভাবে ডুপ্লিকেট লটারি তৈরি করে সামসেরগঞ্জে চালানো হচ্ছিল করবার। দীর্ঘদিন ধরে চলা অবৈধ ডুপ্লিকেট লটারি বিক্রির কারবারের পর্দাফাঁস করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশ। ঝাড়খণ্ড থেকে বিপুল পরিমাণ ডুপ্লিকেট লটারি টিকিট এনে সামসেরগঞ্জ-সহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি। ঘটনায় গ্রেপ্তার সামসেরগঞ্জের দুই বাসিন্দা সহ মোট চারজন। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৬৫ হাজার লটারি।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে ধুলিয়ানের কৃষ্ণপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কৃষ্ণপুরের বাসিন্দা আমিন আলীর বাড়ি থেকে ৬৫ হাজার ডুপ্লিকেট লটারি টিকিট বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ঝাড়খণ্ডের মনিরামপুর এলাকার বাসিন্দা সোলেমান শেখ ও ফারুক শেখকে। পাশাপাশি সামসেরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিন আলী এবং উইলিয়াম শেখকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঝাড়খণ্ড থেকে নিয়মিত ডুপ্লিকেট লটারি টিকিট এনে সামসেরগঞ্জে মজুত করা হতো। এরপর সেগুলি বিভিন্ন এলাকায় আসল লটারির নামে অবৈধভাবে বিক্রি করা হচ্ছিল। শুক্রবার ধৃতকে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।