রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী•শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর •গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী •জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি •বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ•
কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, গঙ্গাসাগরে তৃণমূল উপপ্রধানের নামে 'নিখোঁজ' পোস্টার, চাঞ্চল্য
By Reporter Sabyasachi July 11, 2026
Share:
সন্দীপ দাস, গঙ্গাসাগর:
দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমান উপপ্রধান হরিপদ মণ্ডলকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। অভিযোগ, গত ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাঁকে এলাকায় কিংবা পঞ্চায়েত কার্যালয়ে দেখা যাচ্ছে না।
সম্প্রতি অনুষ্ঠিত গ্রামসভার বৈঠকে উপপ্রধানের দীর্ঘ অনুপস্থিতির বিষয়টি নিয়ে সরব হন বিজেপি কর্মী ও সমর্থকেরা। তাঁদের অভিযোগ, উপপ্রধানের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই অভিযোগের জবাব ও আর্থিক হিসাব জনসমক্ষে তুলে ধরার দাবি জানান তাঁরা।
গ্রামসভার বৈঠক শেষে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গেট এবং কালিবাজার এলাকায় হরিপদ মণ্ডলের ছবি-সহ 'নিখোঁজ উপপ্রধান' লেখা পোস্টার সাঁটানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে, গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে উপপ্রধানের সঙ্গে ক্রমশ তার দূরত্ব বৃদ্ধি পাচ্ছে।