রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী•শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর •গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী •জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি •বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ•
পিংলায় পুরানো নির্বাচনী সন্ত্রাস মামলায় গ্রেফতার দুই অভিযুক্ত
By Reporter Sabyasachi July 11, 2026
Share:
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ঘটে যাওয়া নির্বাচনী সন্ত্রাসের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পিংলা থানার পুলিশ। ধৃতদের নাম মোহাম্মদ জুলু খান ও মোহাম্মদ মাজিদ খান বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলার তদন্তে বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহের ভিত্তিতে এই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ রয়েছে, নির্বাচনের পূর্বে এলাকায় ভয়ভীতি সৃষ্টি ও অশান্তি ছড়ানোর সঙ্গে তাঁরা যুক্ত ছিলেন।
শুক্রবার ধৃতদের খড়গপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত এখনও চলছে এবং এই মামলার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এলাকায় এই গ্রেফতারিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে।