Mon, Jul 20, 2026
 Network
Breaking News
রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ

টানা বৃষ্টিতে মাঠে সর্বনাশ, মাথায় হাত বসিরহাটের কৃষকদের

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 11, 2026
টানা বৃষ্টিতে মাঠে সর্বনাশ, মাথায় হাত বসিরহাটের কৃষকদের
পরপর দু'দিনের বৃষ্টিতে মাঠজুড়ে ধ্বংসের ছবি।
ব্যাপক ক্ষতির মুখে ধান, পাট ও বিভিন্ন সবজি চাষ। ঋণ নিয়ে চাষ করা কৃষকদের মাথায় হাত

বসিরহাট মহকুমার বাদুড়িয়া, মিনাখা, হাড়োয়া, হিঙ্গলগঞ্জ-সহ বিস্তীর্ণ এলাকায় পরপর দু'দিনের টানা বৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জলের তলায় চলে গেছে ধান, পাট এবং বিভিন্ন সবজির খেত। ফলে বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কায় দিশেহারা কৃষকরা।
অনেক কৃষকই ঋণ নিয়ে চাষ করেছিলেন। কিন্তু অকাল বৃষ্টিতে সেই ফসল নষ্ট হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মুখে তাঁদের জীবিকা। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি-অবিলম্বে সরকার উপযুক্ত ক্ষতিপূরণ ও আর্থিক সাহায্যের ব্যবস্থা করলে উপকৃত হবে কৃষকরা।