রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী•শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর •গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী •জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি •বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ•
গোপীবল্লভপুর ২ এ রাস্তার গুনমান নিয়ে উঠছে প্রশ্ন
By Reporter Sabyasachi July 11, 2026
Share:
নতুন রাস্তায় উঠে যাচ্ছে রাস্তার উপরের পিচের আস্তরণ! রাস্তার গুণমান নিয়ে উঠছে প্রশ্ন। প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
ঘটনা গোপীবল্লভপুর ২ ব্লকের রান্টুয়া থেকে মদনশোল যাওয়ার রাস্তার। উল্লেখ্য বিগত সরকারের আমলে ওই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছিল। গুরত্বপূর্ণ এই পথ দিয়ে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষ নির্ভরশীল।কুলিয়ানা,চোরচিতা,নোটা তিনটা গ্রাম পঞ্চায়েতের মানুষের একমাত্র ভরসা এই রাস্তা।এখান দিয়েই যাওয়া যায় পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে। স্বাভাবিক ভাবেই গুরত্বপূর্ণ রাস্তা তৈরিতে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ মাত্র ১৫ থেকে ২০ দিন আগে রাস্তার উপর পিচের আস্তরণ দেওয়া হয়েছে।এর মধ্যেই উঠে যাচ্ছে পিচের আস্তরণ।তাই প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বাসিন্দারা।