রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী•শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর •গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী •জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি •বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ•
স্বাধীনতার এত বছর পরও বাঁশের সাঁকোই ভরসা বেলপাহাড়ীতে
By Reporter Sabyasachi July 11, 2026
Share:
আজও বাঁশের সাঁকোই ভরসা। স্বাধীনতার এত বছর পরেও ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ী ব্লকের বাঁশপাহাড়ী অঞ্চলের দেশমূল গ্রামের মানুষের নিত্যদিনের যাতায়াত নির্ভর করে একটি নড়বড়ে বাঁশের সাঁকোর উপর। বর্ষা এলেই বাড়ে দুর্ভোগ। নদীর জল বাড়লেই চরম ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষকে।
গ্রামবাসীদের এই দীর্ঘদিনের সমস্যার বাস্তব চিত্র সরজমিনে খতিয়ে দেখতে শুক্রবার দেশমূল গ্রামে পৌঁছান বিনপুর বিধানসভার বিধায়ক ডঃ প্রণত টুডু। তিনি বাঁশের সাঁকো পরিদর্শন করেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের দৈনন্দিন সমস্যার কথা শোনেন।
পরিদর্শনের সময় বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। গ্রামবাসীরা জানান, বছরের পর বছর ধরে একটি পাকা সেতুর দাবি জানানো হলেও এখনও পর্যন্ত সেই দাবি বাস্তবায়িত হয়নি। বিশেষ করে বর্ষার সময় নদী পারাপার করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হয় এলাকাবাসীকে।
সমস্ত অভিযোগ ও সমস্যার কথা শোনার পর বিধায়ক ডঃ প্রণত টুডু আশ্বাস দিয়ে বলেন, বিষয়টি দ্রুত প্রশাসনের নজরে আনা হবে। তিনি বিডিও-র সঙ্গে আলোচনা করে জনস্বার্থে একটি স্থায়ী পাকা ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বলেও জানান।
বর্তমান রাজ্য সরকার দায়িত্ব গ্রহণের পর জনপ্রতিনিধির এই সরেজমিন পরিদর্শন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাসে দেশমূল গ্রামের বাসিন্দাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। বহুদিনের সেতুর দাবির এবার বাস্তব রূপ মিলবে বলেই আশা করছেন এলাকাবাসী।