Mon, Jul 20, 2026
 Network
Breaking News
রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ

দিনহাটা কলেজে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগে জেলা পুলিশ সুপার দপ্তরের সামনে বিক্ষোভ এসএফআইয়ের

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 13, 2026
দিনহাটা কলেজে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগে জেলা পুলিশ সুপার দপ্তরের সামনে বিক্ষোভ এসএফআইয়ের
দিনহাটা কলেজে এসএফআই কর্মীদের মারধরের অভিযোগকে কেন্দ্র করে রবিবার কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল এসএফআই। সংগঠনের অভিযোগ, শনিবার দিনহাটা কলেজ প্রাঙ্গণে প্রায় ২০ থেকে ২৫ জন এবিভিপি কর্মী এসএফআই সমর্থকদের কলেজের সামনের রাস্তায় নিয়ে গিয়ে মারধর করে। এই ঘটনায় কয়েকজন ছাত্র আহত হয়েছেন বলেও দাবি সংগঠনের।
ঘটনার প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করতে এদিন কোচবিহারে উপস্থিত হন এসএফআইয়ের সদস্যরা। যদিও তাদের দাবি, জেলা পুলিশ সুপারের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ তারা পাননি। পরিবর্তে এক পুলিশ আধিকারিকের কাছে তারা লিখিত অভিযোগ ও ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন।
এসএফআই নেতৃত্ব জানিয়েছে, হামলার সঙ্গে যুক্তদের দ্রুত গ্রেফতার ও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে ছাত্র সংগঠনটি।