Mon, Jul 20, 2026
 Network
Breaking News
রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ

রেললাইনে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই শ্রমিকের

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 15, 2026
রেললাইনে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই শ্রমিকের
কোচবিহার জেলার পুন্ডিবাড়ি সংলগ্ন হোগলাবাড়ি এলাকায় রেললাইনে কাজ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো দুই শ্রমিকের। মঙ্গলবার রেলের রক্ষণাবেক্ষণের কাজে মোট ১১ জন শ্রমিক নিযুক্ত ছিলেন। সেই সময় দ্রুতগতির একটি ট্রেন এসে পড়লে শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। তবে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন দুই শ্রমিক। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের নাম সুধন বিশ্বাস ও অসীম সরকার। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না এবং কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত দুই শ্রমিকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।