Mon, Jul 20, 2026
 Network
Breaking News
রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ

গ্রামবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান; ডেবরায় বিধায়ক ও বিডিও-র হাত ধরে উদ্বোধন হলো নতুন আইসিডিএস কেন্দ্রের

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 15, 2026
গ্রামবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান; ডেবরায় বিধায়ক ও বিডিও-র হাত ধরে উদ্বোধন হলো নতুন আইসিডিএস কেন্দ্রের
গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ও প্রচেষ্টায় অবশেষে আলোর মুখ দেখল ডেবরা ব্লকের বালিচকের বিশ্রীগেড়িয়া এলাকার নতুন আইসিডিএস (ICDS) কেন্দ্রটি। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই নবনির্মিত শিশু বিকাশ কেন্দ্রটির উদ্বোধন করা হয়।

ফিতা কেটে কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক শুভাশিস ওম এবং ডেবরা ব্লকের বিডিও (BDO) প্রিয়ব্রত রাঢ়ি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট চিকিৎসক তথা সবং ব্লকের বিএলডিও (BLDO) ডক্টর জনতোষ করণ।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেবরা ব্লকের বিএমওএইচ (BMOH) সুচিস্মিতা মন্ডল, সিডিপিও (CDPO) রোহিত ব্যানার্জি, বিপিএইচএন (BPHN) জয়িতা কর মহাপাত্র (সিডিএমও), স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালী দে দত্ত, পঞ্চায়েত সদস্য শঙ্কর রাউত। এছাড়াও উপস্থিত ছিলেন আইসিডিএস সুপারভাইজার সৌমলিনা ঘোষ, সোমা সাহা, পূজা দাস, বিলকিস পারভীন ও শবনম সুলতানা সহ বিভিন্ন কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মীরা। নতুন এই কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষিকা কৃষ্ণা রানা এবং কর্মী সুমিতা দে-ও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গ্রামবাসীদের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম এবং বিডিও সহ ব্লক প্রশাসনের আধিকারিকদের যৌথ সহযোগিতায় এই সুন্দর পরিকাঠামোটি গড়ে তোলা সম্ভব হয়েছে।

এলাকার বাসিন্দা শিবু দাস ও কিংকর অধিকারী জানান, "গ্রামের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রচেষ্টা এবং সরকারি আধিকারিকদের আন্তরিক সহযোগিতায় আজ আমরা এত সুন্দর একটা আইসিডিএস কেন্দ্র পেলাম। আমাদের এলাকার শিশুদের প্রাথমিক শিক্ষা ও পুষ্টির ক্ষেত্রে এটি অত্যন্ত বড় ভূমিকা নেবে। আমরা সকলেই আজ ভীষণ আনন্দিত।"
প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের এই যৌথ উদ্যোগ ডেবরা ব্লকের শিক্ষা ও সমাজ কল্যাণের মানচিত্রে এক নতুন পালক জুড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।