বিজেপি বিধায়কের কার্যালয় উদ্বোধন পিংলায়, উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী ও রাজ্যের সেচ মন্ত্রী অরূপ দাস•পিংলার বড়িশা বিদ্যালয়ে বিজেপি কর্মীদের নিয়ে শুরু হল দীনদয়াল উপাধ্যায় মহাভিযান কর্মসূচী •বাঁকুড়ার চকবাজার পরিদর্শনে বিধায়ক নীলাদ্রি শেখর দানা, উন্নয়ন ও দখলমুক্ত ফুটপাত গড়ার বার্তা•পুলিশের জালে ৩০ লক্ষ টাকার জাল লটারি, গ্রেপ্তার ১•বাবার বকুনির পর যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ•
শুক্রবার সকালে মুর্শিদাবাদের বহরমপুরের গোবিন্দপুর লেভেল ক্রসিংয়ে ঘটে গেল এক মর্মান্তিক ও ভয়াবহ রেল দুর্ঘটনা। একটি দ্রুতগামী ট্রেনের সাথে স্কুল পড়ুয়া বোঝাই একটি পুলকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুই স্কুল পড়ুয়া এবং এক সাইকেল আরোহী সহ মোট ৩ জনের। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও বেশ কয়েকজন পড়ুয়া। আহতদের উদ্ধার করে দ্রুত বহরমপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সকালে প্রতিদিনের মতোই স্কুল পড়ুয়াদের নিয়ে রওনা দিয়েছিল পুলকারটি। কিন্তু গোবিন্দপুর লেভেল ক্রসিং পার হওয়ার সময় আচমকাই লাইনে চলে আসে ট্রেনটি। ট্রেনের ধাক্কায় খেলনার মতো দুমড়ে-মুচড়ে যায় পুলকারটি। নিহত ৩ জন,যার মধ্যে ২ জন স্কুল পড়ুয়া ও ১ জন সাইকেল আরোহী।
আহত একাধিক স্কুল পড়ুয়া বর্তমানে বহরমপুর হাসপাতালে চিকিৎসাধীন।
রেল দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে অত্যন্ত তৎপরতার সাথে পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ। ঘটনার তদন্তে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
হাওড়া স্টেশন থেকে একটি স্পেশাল ইন্সপেকশন কারে চেপে তদন্তকারী দলটি ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
পূর্ব রেলের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, এই ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে রেল প্রশাসন জিরো টলারেন্স নীতি মেনে চলে। কর্তব্যের গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই স্থানীয় রেলের গেটম্যানকে গ্রেফতার করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়েই রেলের তরফে দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। আহত পড়ুয়াদের সুচিকিৎসার জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে বিশেষ মেডিকেল টিম। পাশাপাশি, পূর্ব রেলের পক্ষ থেকে হতাহতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে:
মৃতের পরিবার ১০ লক্ষ টাকা,গুরুতর আহত ২ লক্ষ ৫০ হাজার টাকা।
রেল সূত্রের খবর "দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্তকারী দল দ্রুত রিপোর্ট পেশ করবে। দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে।