রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী•শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর •গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী •জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি •বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ•
দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো জীবনতলা থানার পুলিশ
By Reporter Sabyasachi July 17, 2026
Share:
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার জীবন্তলা থানার পুলিশ খাগড়া গ্রামে অভিযান চালিয়ে এক ওয়ান্টেড দুষ্কৃতী তথা গোসাবার তৃণমূল নেতা ঝোড়ো ঢালি ওরফে সুবিদ আলি ঢালি এবং তার সহযোগী মনিরুল পৈলানকে গ্রেফতার করেছে বৃহস্পতিবার রাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ধৃতরা স্বীকার করে যে এলাকায় আতঙ্ক সৃষ্টি ও নিজেদের প্রভাব বিস্তারের উদ্দেশ্যে তারা বেআইনি আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছিল।
ধৃতদের দেখানো মতে পুলিশ তাদের বাড়ির চত্বরের পৃথক দুটি গোপন স্থান থেকে দুটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির কোনও বৈধ লাইসেন্স দেখাতে পারেনি অভিযুক্তরা। এরপর সমস্ত আইনি প্রক্রিয়া মেনে, ভিডিওগ্রাফির মাধ্যমে অস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে জীবন্তলা থানায় অস্ত্র আইন, ১৯৫৯-এর ২৫ ও ২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার ধৃতদের আলিপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। ঘটনার তদন্ত শুরু করেছে জীবন্তলা থানার পুলিশ।
এই ঝোড়ো ঢালিরই রাজপ্রাসাদের মতো বাড়ি ও বিপুল সম্পত্তির হদিস কয়েকদিন আগেই মিলেছিল গোসাবার পাঠানখালি এলাকায়