Mon, Jul 20, 2026
 Network
Breaking News
রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ

শিলাবতীর উপর বাঁশের সাঁকো ভাঙার মুখে, প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত আট-দশ গ্রামের বাসিন্দাদের

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 17, 2026
শিলাবতীর উপর বাঁশের সাঁকো ভাঙার মুখে, প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত আট-দশ গ্রামের বাসিন্দাদের
সুমন মন্ডল, চন্দ্রকোনা:
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা গ্রামে শিলাবতী নদীর উপর নির্মিত বাঁশের সাঁকোটি পানার চাপে ভেঙে যাওয়ার উপক্রম হয়। গ্রামবাসীদের দীর্ঘ চেষ্টায় আপাতত সাঁকোটি স্বাভাবিক অবস্থায় ফিরলেও আতঙ্ক কাটেনি। প্রতি বর্ষাতেই শিলাবতী নদীর জলের প্রবল তোড়ে এই বাঁশের সাঁকো ক্ষতিগ্রস্ত বা ভেঙে যায়। ফলে আট থেকে দশটি গ্রামের মানুষের সঙ্গে মূল এলাকার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাধ্য হয়ে নৌকায় করে প্রাণের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হয় বাসিন্দাদের।নদীর এক প্রান্তে রয়েছে ঘোষকিরা, শীর্ষা, কল্লা, খুড়শি ও ধাইখণ্ড-সহ একাধিক গ্রাম। অপর প্রান্তে রয়েছে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল এবং ভগবন্তপুর জ্ঞানদা সুন্দরী উচ্চ বিদ্যালয়। ফলে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, রোগী, কর্মজীবী মানুষ—সকলকেই প্রতিদিন ঝুঁকি নিয়েই নদী পার হতে হয়।স্থানীয় বাসিন্দা সঞ্জীব মণ্ডল বলেন, “এটি দীর্ঘদিনের সমস্যা। প্রতি বর্ষাতেই বাঁশের সাঁকো ভেঙে যায়। তখন নৌকায় করে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। বহুবার প্রশাসনের কাছে স্থায়ী সেতুর দাবি জানিয়েছি, কিন্তু এখনও কোনও ব্যবস্থা হয়নি। নতুন সরকারের কাছে আমাদের আবেদন, শিলাবতী নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণ করাহোক।”এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে অবিলম্বে শিলাবতী নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করুক প্রশাসন।