রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী•শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর •গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী •জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি •বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ•
নামখানায় বামেদের জনসভা! বিগত সরকারের দুর্নীতি ও বর্তমানের ঔদ্ধত্য নিয়ে ঝাঁঝালো আক্রমণ শতরূপ-সায়নের
By Reporter Sabyasachi July 18, 2026
Share:
সন্দীপ দাস, নামখানা:
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দক্ষিণ ২৪ পরগনার নামখানায় এই প্রথমবার লাল ঝান্ডার বিশাল সমাবেশ! শুক্রবার নামখানার সাতমাইল বাজারে সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত এই জনসভায় বাম কর্মী-সমর্থকদের ভিড় এবং উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এদিনের সভা থেকে বিগত তৃণমূল সরকারের পাহাড়প্রমাণ দুর্নীতি এবং বর্তমান বিজেপি সরকারের ঔদ্ধত্যকে তীব্র ভাষায় তুলোধোনা করলেন বামেদের দুই যুব নেতা শতরূপ ঘোষ এবং সায়ন ব্যানার্জি।
এদিনের জনসভায় শতরূপ ঘোষ এবং সায়ন ব্যানার্জি ছাড়াও উপস্থিত ছিলেন বামেদের জেলা নেতৃত্বের একাধিক পরিচিত মুখ। একের পর এক ঝাঁঝালো বক্তব্যের মাধ্যমে কর্মী সমর্থকদের উৎসাহিত করেন। মঞ্চে দাঁড়িয়ে বক্তব্যের মাধ্যমে
বিগত সরকারের আমলের দুর্নীতি এবং বর্তমান সরকারের একনায়কতন্ত্র ও ঔদ্ধত্যের কড়া সমালোচনা করেন শতরূপ এবং সায়ন। লাগামছাড়া মূল্যবৃদ্ধি, রাজ্যজুড়ে তীব্র বেকারত্ব এবং কৃষক ও শ্রমজীবী মানুষের প্রতিদিনের বেঁচে থাকার লড়াই নিয়ে সরব হন তাঁরা। গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং সাধারণ মানুষের হকের দাবিতে আগামী দিনে আরও বৃহত্তর ও সংগঠিত আন্দোলনের ডাক দেওয়া হয় এই মঞ্চ থেকে।
জনসভার পাশাপাশি এদিন নামখানায় বড়সড় রাজনৈতিক দলবদলের ছবিও দেখা গিয়েছে। নামখানার বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় শতাধিক কর্মী-সমর্থক এদিন লাল ঝান্ডা হাতে তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে সিপিআইএম-এ যোগদান করেন। রাজনৈতিক মহলের মতে, নতুন রাজনৈতিক পরিস্থিতিতে নামখানায় বামেদের এই বিশাল জনসভা এবং যোগদান কর্মসূচি প্রমাণ করছে যে তারা ময়দান ছাড়তে নারাজ।