Mon, Jul 20, 2026
 Network
Breaking News
রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ

গভীর রাতে ময়নার অন্নপূর্ণা বাজারে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 18, 2026
গভীর রাতে ময়নার অন্নপূর্ণা বাজারে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য
ময়নায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মিভূত চারটি দোকান। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গভীর রাত্রিতে যখন সবাই বাড়িতে ঘুমাচ্ছিল ঠিক তখন ময়নার অন্নপূর্ণা বাজার এলাকায় দোকানে আগুন লেগে যায়। ময়না ব্লকের অন্তর্গত পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্নপূর্ণা বাজারে গতকাল রাত্রি প্রায় দুটো নাগাদ দোকান পট্টিতে আগুন লেগে যায়। জানা গিয়েছে দুটি ফল দোকান , একটি খাওয়ার দোকান এবং একটি ছাতা সারানো দোকান সম্পূর্ণ আগুনে ভস্মিভূত হয়ে গিয়েছে। আগুন লাগার ঘটনা জানা জানি হতেই এলাকার মানুষজন আপ্রাণ চেষ্টা করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায় । কিন্তু কোনোভাবেই এই চারটি দোকানকে তারা উদ্ধার করতে পারলো না। তবে জানা গিয়েছে এই লাগুয়া আরও অনেক দোকান ছিল। এলাকার মানুষদের প্রচেষ্টায় সেই সব দোকানগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় ময়না থানা পুলিশ। দেরিতে হলেও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছিল। কিন্তু রাত্রিতে কিভাবে এই আগুন লাগল এখনো তা সঠিক ভাবে জানা যায়নি। এইভাবে আগুন লেগে ক্ষতি হওয়াকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে।